০৩ সেপ্টেম্বর, ২০২৪ ১০:১৫ এএম

বার্ন ইনস্টিটিউট থেকে ডা. ইমামসহ দুই চিকিৎসককে বদলি

বার্ন ইনস্টিটিউট থেকে ডা. ইমামসহ দুই চিকিৎসককে বদলি
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হোসাইন ইমাম ওরফে ইমু এবং সহযোগী অধ্যাপক ডা. শারমিন আক্তার সুমিকে বদলি করা হয়েছে।

সোমবার (০২ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

ডা. ইমামকে রংপুর মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে এবং ডা. শারমিনকে দিনাজপুরের আব্দুর রহিম মেডিকেল কলেজে প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে এই বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পদায়নকৃত এই দুইজন কর্মকর্তা আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।

এ ছাড়া অবমুক্তির সময় তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বলা হয়, এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের ন্যাস্তকৃত বিভাগে মুভ ইন হবেন।

এনএএন/

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক