০২ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:৫৬ পিএম

এনাম মেডিকেলের পরিচালক পদ থেকে ডা. সাকিবকে অব্যাহতি

এনাম মেডিকেলের পরিচালক পদ থেকে ডা. সাকিবকে অব্যাহতি
ডা. সাকিব চৌধুরী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদ থেকে ডা. সাকিব চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার (২ সেপ্টেম্বর) এক চিঠিতে তাকে এই বিষয়ে অবহিত করেছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের কার্যালয়।

হাসপাতালটির চেয়ারম্যান ডা. মো. এনামুর রহমান এই চিঠি দিয়েছেন। তবে কোন কারণে ডা. সাকিবকে অব্যাহতি দেওয়া হলো তা চিঠিতে উল্লেখ করা হয়নি।

সংক্ষিপ্ত চিঠিটিতে লেখা হয়েছে, ‘আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক ২ সেপ্টেম্বর হতে আপনাকে আপনার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

চিঠি দেখুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এনাম মেডিকেল কলেজ হাসপাতাল
  এই বিভাগের সর্বাধিক পঠিত