০২ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:৫৭ পিএম
এনাম মেডিকেলের নতুন পরিচালক ডা. মোতাহার হোসেন
এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন পরিচালক অধ্যাপক ডা. মোতাহার হোসেন ভূঁইয়া। ছবি সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. সাকিব চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া হাসপাতালটির নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. মোতাহার হোসেন ভূঁইয়া।
সোমবার (২ সেপ্টেম্বর) এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. এনামুর রহমান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. সাকিব চৌধুরীকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক অদ্য ০২ সেপ্টেম্বর থেকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।
নতুন দায়িত্ব প্রদান সংক্রান্ত অন্য বিজ্ঞপ্তিতে বলা হয়, অদ্য ০২ সেপ্টেম্বর থেকে এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.মোতাহার হোসেন ভূঁইয়াকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে হাসপাতাল পরিচালকের দায়িত্ব পালনের জন্য মনোনীত করা হলো।
এনএএন/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সৌদি অগ্নিকান্ডে মৃত্যু
প্রবাসীদের লাশ দ্রুত দেশে আনা ও ক্ষতিপূরণ নিশ্চিতের নির্দেশ প্রবাসীকল্যাণমন্ত্রীর
সৌদি অগ্নিকান্ডে মৃত্যু
প্রবাসীদের লাশ দ্রুত দেশে আনা ও ক্ষতিপূরণ নিশ্চিতের নির্দেশ প্রবাসীকল্যাণমন্ত্রীর
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে নিবন্ধন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
কাজে বাধা দেওয়ার অভিযোগ
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতির পদত্যাগ
এই বিভাগের সর্বাধিক পঠিত