৩০ অগাস্ট, ২০২৪ ০৪:১৩ পিএম

বিএসএমএমইউর বায়োকেমিস্ট্রির চেয়ারম্যান অধ্যাপক মোজাম্মেল

বিএসএমএমইউর বায়োকেমিস্ট্রির চেয়ারম্যান অধ্যাপক মোজাম্মেল
অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান পদে অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হককে নিয়োগ হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে নিয়োগ দেওয়া হয়।

এতে বলা হয়, ‘স্মারক নং- বিএসএমএমইউ ২০২৩-১৪৫৮৪, তারিখ- ৩০-১১-২০২৩ মোতাবেক বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুম আলমকে উক্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। উক্ত নিয়োগ বিধি সম্মত হয়নি বিধায় ইহা কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বাতিল করে ডা. মোহাম্মদ মাসুম আলমকে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।

‘এই প্রেক্ষিতে বিএসএমএমইউ (সংশোধন) আইন, ২০১২ এর ২৭(২) ধারা অনুযায়ী বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের জ্যেষ্ঠতম শিক্ষক অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হককে উক্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো।’

‘এই ২৯ আগস্ট ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে এবং পরবর্তী তিন বছরের জন্য বলবৎ থাকবে’, বলা হয় অফিস আদেশে।

এসএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক