২৮ অগাস্ট, ২০২৪ ০৯:১৬ পিএম

স্বাস্থ্য শিক্ষার ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন

স্বাস্থ্য শিক্ষার ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন
অধ্যাপক ডা. নাজমুল হোসেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক।

আজ বুধবার (২৮ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপ-সচিব দূর-রে শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এই কর্মকর্তাকে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে এটি জারি করা হয়েছে বলেও উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

একই দিন আরেক প্রজ্ঞাপনে ঢাকা মেডিকেল কলেজসহ পাঁচ মেডিকেলের অধ্যক্ষ নিয়োগ দেয় মন্ত্রণালয়।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
  এই বিভাগের সর্বাধিক পঠিত