২৭ অগাস্ট, ২০২৪ ০৬:২৪ পিএম

ভেঙে দেওয়া হলো রেড ক্রিসেন্টের পরিচালনা পর্ষদ

ভেঙে দেওয়া হলো রেড ক্রিসেন্টের পরিচালনা পর্ষদ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চলমান ভয়াবহ বন্যায় সন্তোষজনক ভূমিকা না রাখায় স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ এ কথা জানিয়েছেন।

এ সময় রেড ক্রিসেন্টের ভূমিকাকে ‘দুঃখজনক’ বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে আকমল হোসেন আজাদ বলেন, ‘ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে রেড ক্রিসেন্টের ভূমিকা খুবই দুঃখজনক। সেজন্য রেড ক্রিসেন্টের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। যাতে তারা সক্রিয় হয়।’

তিনি আরও বলেন, ‘এবার মাঠে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা যাননি, সেটা আমি বলবো না। ‌মাঠে তো তারা এমনিতেই যাবেন। ‌এসপির ডাকে যাবেন। কিন্তু রেড ক্রিসেন্টের ওভারঅল ভূমিকা সন্তোষজনক না হওয়ায় আমরা আজ বোর্ড ভেঙে দিয়েছি। নতুন চেয়ারম্যান, নতুন সেক্রেটারি জেনারেল বসবেন। তারা নতুন করে অ্যাক্টিভেট করবেন, নতুন লোক আসবে। আপনারা দেখবেন যে কোনো বিপদে যেন আমাদের সহযোগী হিসেবে রেড ক্রিসেন্ট অংশগ্রহণ করতে পারে।’

তবে ‘অসন্তোষ ভূমিকা’র বিষয়ে সুস্পষ্ট করে কিছু বলেননি এই সিনিয়র সচিব। তিনি বলেন, ‘আমাদের বুদ্ধি বিবেচনায় মনে হয়েছে, এদের দিয়ে আর চলবে না। আপনারা (সাংবাদিক) খবর নেন সেখানে কী হয়েছে।’

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক