আহতদের চিকিৎসায় হটলাইন নম্বর চালু করল স্বাস্থ্য অধিদপ্তর
মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার প্রয়োজনে হটলাইন নম্বর চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ মঙ্গলবার (২০ আগস্ট) এই তিনটি হটলাইন নম্বর চালু করা হয়। চিকিৎসার পাশাপাশি আহত ও নিহতদের তথ্য পাঠাতেও কল করা যাবে এসব নম্বরে।
অধিদপ্তরের পরিচালক (এইচআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, হটলাইন নম্বরগুলোর একটি স্বাস্থ্য বাতায়ন নম্বর। যা ২৪/৭ কল সেন্টার হিসেবে ব্যবহৃত হয়। নম্বরটি হলো- ১৬২৬৩। অপর দুটি স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নম্বর। সেগুলো হলো ০১৭৫৯১১৪৪৮৮ এবং ০১৭৬৯৯৫৪১৯২।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসার প্রয়োজনে এবং আহত ও নিহতদের তথ্য প্রেরণের নিমিত্তে হটলাইন নম্বরগুলো সচল রয়েছে। প্রয়োজনে এই সকল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।’
এনএআর/
-
১৮ ঘন্টা আগে
-
২৩ ঘন্টা আগে
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে
-
১৩ সেপ্টেম্বর, ২০২৬
-
১৩ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ সেপ্টেম্বর, ২০২৬
-
১১ সেপ্টেম্বর, ২০২৬
-
১০ সেপ্টেম্বর, ২০২৬
-
১০ সেপ্টেম্বর, ২০২৬