০২ অগাস্ট, ২০২৪ ১০:৫০ এএম

শহীদ মিনারে চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ

শহীদ মিনারে চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ
ছবি: নবাব আব্দুর রহীম

মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের নির্যাতন ও হয়রানির প্রতিবাদ এবং তাদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার (২ আগস্ট) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে তাদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন চিকিৎসকরা।

রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটের চিকিৎসক শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সকল সমস্যার সমাধান আছে। চলমান সমস্যারও যৌকিক্ত সমাধান রয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, যেসব ছোট ছোট শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তি দিতে হবে। শিক্ষার্থীদের দাবির পক্ষে অবস্থানের জন্য যেসব জনপ্রিয় চিকিৎসককে মফস্বলে অন্য বিষয়ে বদলি করা হয়েছে, তাদেরকে স্বপদে বহাল করা হোক। ডা. সজীব হত্যার বিচার করা হোক।

প্রত্যেক পেশাজীবীকেই শপথ গ্রহণ করতে হয় জানিয়ে বক্তারা বলেন, ‘পুলিশে শপথ নিতে হয়, সেনাবাহিনীকে শপথ নিতে হয়, বিজিবিকে শপথ নিতে হয়। তাদের শপথে নিশ্চয় বাংলাদেশে পতাকায় গুলি করার কথা ছিল না।’

শিক্ষার্থীদের গায়ে দেশের পতাকা ছিল উল্লেখ করে তারা বলেন, যারা তাদেরকে গুলি করেছে তারা বাংলাদেশের মানুষ না। তারা অমানুষ, দেশদ্রোহী, খুনি। তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

চিকিৎসকরা বলেন, রংপুরে চোখের সামনে গুলি করে আবু সাইদকে হত্যা করা হয়েছে। ঘরের ছাদে উপর শিশুকে গুলি করে মারা হয়েছে। বাদ যায়নি পথচারী দোকানদাররাও।

দেশের নিরস্ত্র শিক্ষার্থীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা মানবতাবিরোধী অপরাধ বলেও উল্লেখ করেন বক্তারা।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কোটা সংস্কার দাবিতে আন্দোলন
  এই বিভাগের সর্বাধিক পঠিত