২৯ জুলাই, ২০২৪ ১০:২০ এএম
৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: সাত অঞ্চলের নদীবন্দরে সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর৷ এসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টিও হতে পারে।
সোমবার (২৯ জুলাই) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এর দেওয়া সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : আবহাওয়া
-
১১ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ মার্চ, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
১৯ এপ্রিল, ২০২৫
-
১১ এপ্রিল, ২০২৫
-
১৫ মার্চ, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিভাগীয় কমিশনারের তথ্য
মমেকে আগুন: পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সঠিক নয়
বিভাগীয় কমিশনারের তথ্য
মমেকে আগুন: পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সঠিক নয়
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’
চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান
এই বিভাগের সর্বাধিক পঠিত