সাতক্ষীরায় ৫ শতাধিক রোগীর সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প
মেডিভয়েস রিপোর্ট: সাতক্ষীরার দেবহাটার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের উদ্যোগে কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪৬তম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা চলে এই মেডিকেল ক্যাম্প। এ সময় বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে পাঁচ শতাধিক রোগীকে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিনের সভাপতিত্বে ওই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল ফেরদাউস আলফা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
মেডিকেল ক্যাম্পে সার্জারি বিশেষজ্ঞ ডা. শরিফুল ইসলাম, গাইনি বিশেষজ্ঞ ডা. জান্নাতুল ফেরদৌস, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. রেজাউল করিম, ডা. ফরহাদ হোসেন, ডা. শামীম হোসেন ও ফিজিওথেরাপি ডা. আবু সাঈদ পারভেজ প্রায় পাঁচ শতাধিক রোগীকে পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন। মেডিকেল ক্যাম্পে ফ্রি রক্ত ও ডায়াবেটিস পরীক্ষাসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এনএএন/