ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, এক সপ্তাহে হাসপাতালে ৫১৯
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩ জন। এ নিয়ে চলতি বছরে ৪৮ জনের মৃত্যু হলো।
আজ শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত এক সপ্তাহে মোট ৫১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ ছাড়া এ সময়ে মারা গেছেন ২ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত নারীর বয়স ৪১ থেকে ৪৫ বছরের মধ্যে। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা ছিলেন। একই সময়ে আক্রান্তদের ৩২ জন নারী, আর পুরুষ রয়েছেন ৪৩ জন।
এ ছাড়া একদিনে আক্রান্তদের ৩৮ জনই ঢাকা দক্ষিণেন। ঢাকা উত্তরে আক্রান্ত হয়েছেন ১৮ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ৭, খুলনা বিভাগে ৭, ময়মনসিংহ বিভাগে ৩ এবং রাজশাহী বিভাগ এবং সাভার উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৪ হাজার ৪১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪ হাজার ২৭ জনই সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। আর মৃত্যু হয়েছে ৪৮ জনের।
এ পর্যন্ত আক্রান্তদের বড় একটি অংশ চট্টগ্রামের। ওই বিভাগে মোট এক হাজার ১৫৪ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আক্রান্ত হয়েছেন ৪৫ জন। এর বাইরে ঢাকা দক্ষিণে ৯৬২, উত্তরে ৬৬১, ঢাকা বিভাগে ৫৮৫, বরিশাল বিভাগে ৫৫৪, গাজীপুর সিটি কর্পোরেশনে ৩, খুলনা বিভাগে ২৪১, ময়মনসিংহ বিভাগে ১০১, রাজশাহী বিভাগে ৬১, রংপুর বিভাগে ২৩ এবং সিলেট বিভাগে ১১ জন আক্রান্ত হয়েছেন।
তবে মৃত্যুর হারে এগিয়ে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। চলতি বছরে ৩০ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণে। এ ছাড়া উত্তরে ৫, বরিশাল বিভাগে ৮, চট্টগ্রাম সিটিতে এক এবং বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।
এনএআর/
-
০১ জুলাই, ২০২৬
-
২৪ জুন, ২০২৬
-
২১ জুন, ২০২৬
-
২০ জুন, ২০২৬
-
১৮ জুন, ২০২৬