করোনায় সপ্তাহে মৃত্যু ১৭০০: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
মেডিভয়েস রিপোর্ট:করোনায় আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী এখনও সপ্তাহে ১৭০০ মানুষের মৃত্যু হচ্ছে। তাই আবারও সংক্রমণ থেকে নিরাপদ থাকতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে পুনরায় কোভিড-১৯ ভ্যাকসিনের ডোজ দেওয়ার সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বৃহস্পতিবার (১১ জুলাই) ডব্লিউএইচওর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘তথ্য-উপাত্তে দেখা যাচ্ছে, ভ্যাকসিনের কার্যকারিতা স্বাস্থ্যকর্মী এবং ষাটোর্ধ্ব মানুষদের ক্ষেত্রে ক্রমাগতভাবে কমে আসছে। তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে রয়েছে।
তিনি বলেন, ‘উচ্চঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে দেওয়া সর্বশেষ ডোজের ১২ মাসের মধ্যে আরেকবার ভ্যাকসিন দেওয়ার সুপারিশ করছে ডব্লিউএইচও।’
স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, ২০২০ সালে করোনা মহামারী রূপ নেওয়ার পর থেকে ৭০ লক্ষাধিক মানুষের মানুষের মৃত্যু হয়েছে। যদিও এর প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হওয়ার কথা। কোভিড-১৯ এর কারণে অর্থনীতি এবং স্বাস্থ্য ব্যবস্থারও ব্যাপক ক্ষতি হয়েছে।
২০২১৯ সালের শেষের দিকে চীনের উহান প্রদেশে সর্বপ্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে ২০২৩ সালের মে মাসে কোভিড-১৯কে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা থেকে বাদ দেয় ডব্লিউএইচও।
এনএআর/এমইউ
-
১৩ মে, ২০২৬
-
১২ মে, ২০২৬
-
২৫ এপ্রিল, ২০২৬
বিস্তার দেশের ৯১ শতাংশ জেলায়
হামের উচ্চঝুঁকিতে বাংলাদেশ: ডব্লিউএইচও
-
১০ এপ্রিল, ২০২৬
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন