০৮ জুলাই, ২০২৪ ১০:৪৮ এএম

২০৬ রোগীকে ১ কোটি ৩ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক প্রদান

২০৬ রোগীকে ১ কোটি ৩ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক প্রদান
রোগীদের মাঝে চেক হস্তান্তর করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

মেডিভয়েস রিপোর্ট: নরসিংদী জেলার ২০৬ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১ কোটি ৩ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চিকিৎসা সহায়তা হিসেবে এ চেক বিতরণ করা হয়।

রোববার (৭ জুলাই) নরসিংদী’র জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোগীদের মাঝে চেক হস্তান্তর করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক করে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের প্রত্যেককে এককালীন আর্থিক অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এককালীন এ আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী জানান, চলতি ২০২৪-২৫ অর্থবছরে দেশের সামাজিক নিরাপত্তা খাতের আওতা আগের চেয়ে বাড়ানো হয়েছে। কারণ, দেশের প্রায় ৫ কোটি মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আনতে যাচ্ছে সরকার। এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দও আগের চেয়ে বেড়েছে।

তিনি বলেন, ‘একজন অসহায় দরিদ্র মানুষের জন্য ৫০ হাজার টাকা অনেক কিছু। এই টাকা একজন অসহায় মানুষের চিকিৎসা ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখতে পারে।’

নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. ফারহানা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুশফিকুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান তাপস, সহকারী পরিচালক নঈম জাহাঙ্গীর ও আব্দুল্লাহ আল মামুন ও রেজিষ্ট্রেশন কর্মকর্তা  সুরভী আফরোজ উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যখাত
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক