০২ জুলাই, ২০২৪ ১১:৪৮ এএম

বায়ুদূষণ সূচকে কিছুটা স্বাস্থ্যকর অবস্থানে ঢাকার বাতাস

বায়ুদূষণ সূচকে কিছুটা স্বাস্থ্যকর অবস্থানে ঢাকার বাতাস
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বিশ্বের ১১৯টি শহরের মধ্যে বায়ুদূষণ সূচকে আজ মঙ্গলবার রাজধানী ঢাকার অবস্থান ১৯তম। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর রয়েছে ৭৭। 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ফলে ঢাকার বাতাসের এই মান ‘মাঝারি বা গ্রহণযোগ্য মানের’ যা অপেক্ষাকৃত স্বাস্থ্যকর বা ভালো বলে মনে করা হয়।

আজ মঙ্গলবার (০২ জুলাই) বেলা ১১টার দিকে প্রকাশিত মানসূচকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল কঙ্গোর কিনশাসা। আইকিউএয়ারের সূচকে শহরটির স্কোর ১৭৪।

এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে উগান্ডার কাম্পালা ও ইন্দোনেশিয়ার জাকার্তা। কাম্পালার স্কোর ১৬৫। আর জাকার্তার ১৬০। 

এদিকে ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। ফলে শীর্ষ তিনে থাকা শহরগুলির বাসিন্দারা চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বায়ু দূষণ
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক