২৮ জুন, ২০২৪ ০৭:৫৭ পিএম

শিক্ষামন্ত্রী পুনরায় চমেক ও মেয়র চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি

শিক্ষামন্ত্রী পুনরায় চমেক ও মেয়র চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি
মহিবুল হাসান চৌধুরী নওফেল ও মো. রেজাউল করিম চৌধুরী।

মেডিভয়েস রিপোর্ট: শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে পুনরায় চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। অপরদিকে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

গত ১৩ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা–১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুল হাই বিপিএএ স্বাক্ষরিত এক আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, ‘ঢাকা সিটির বাইরে অবস্থিত মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর/ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে কলাম–৫ এ বর্ণিত মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, মেয়র ও সংসদ সস্যগণকে মনোনয়ন প্রদান করা হয়।’ 

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সিনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিকস) ডা. অজয় দাশ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ‘মন্ত্রণালয় থেকে প্রেরিত আদেশের কপি গত ২৫ জুন গ্রহণ করা হয়েছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চট্টগ্রাম
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক