২৪ জুন, ২০২৪ ১২:৪২ পিএম

অনারারি প্রশিক্ষণ: মেডিকেল গ্র্যাজুয়েটদের আবেদনের আহ্বান

অনারারি প্রশিক্ষণ: মেডিকেল গ্র্যাজুয়েটদের আবেদনের আহ্বান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ছয় মাসের অনারারি ট্রেনিং গ্রহণে আগ্রহী মেডিকেল গ্র্যাজুয়েটদের আবেদনের আহ্বান জানিয়েছে রাজধানীর ফুলবাড়ীয়ার সরকারি কর্মচারী হাসপাতাল (এসকেএইচ) প্রশাসন।

শনিবার (২২ জুন) হাসপাতালটির পরিচালক মো. দিদারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়ীয়া, ঢাকায় অ্যানেসথেসিয়া, মেডিসিন, সার্জারি ও গাইনি বিভাগে জুলাই ২০২৪ সেশনে ছয় মাস ব্যাপী চিকিৎসকদের অনারীরী ট্রেনিং গ্রহণের জন্য মেডিকেল গ্র্যাজুয়েটদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।’

দরখাস্ত গ্রহণের শেষ তারিখ ২৯ জুন ২০২৪ তারিখ, সাক্ষাৎকার গ্রহণের তারিখ আগামী ৩০ জুন, সরকারি কর্মচারী হাসপাতালের ১৫ তলার সভাকক্ষে সকাল ১০টায় সাক্ষাৎকার নেওয়া হবে।

আবেদনপত্রের সঙ্গে যে সকল কাগজপত্র জমা দিতে হবে

১. মাধ্যমিক ও এমবিবিএস পাস সনদের সত্যায়িত ফটোকপি

২. এমডি, এমএস বা এফসিপিএস প্রথম পর্ব পরীক্ষা পাসের ফলাফলের সত্যায়িত ফটোকপি (যদি থাকে)

৩. ইন্টার্নশিপ প্রশিক্ষণ সনদের সত্যায়িত ফটোকপি

৪. বিএমডিসি রেজিস্ট্রেশনের নবায়নকৃত সত্যায়িত ফটোকপি

৫. পাসপোর্ট সাইজ ২ কপি ছবি

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অনারারী ট্রেনিং
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক