ডেঙ্গুজ্বরে আক্রান্ত আরও ২৮ জন হাসপাতালে ভর্তি
মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় রোগটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। গত একদিনে সারা দেশে মোট ১৬ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
শনিবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন আক্রান্তদের মধ্যে বরিশালে বিভাগে আটজন, চট্টগ্রাম বিভাগে আটজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে চারজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন, খুলনা বিভাগে তিন জন, ময়মনসিংহ বিভাগে দুইজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২২ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৪৩ জন। এর মধ্যে দুই হাজার ২১ জন পুরুষ এবং ১ হাজার ৩২২ জন নারী রয়েছেন। এ ছাড়া এ সময় মোট ৩ হাজার ১৫৪ জন ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪১। মৃতদের মধ্যে ২০ জন পুরুষ এবং ২১ জন নারী। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
এনএএন/
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬