১০ জুন, ২০২৪ ০৩:০৮ পিএম
‘একবার না কয়েকবার বলেছি, ওষুধের দাম যেন না বাড়ে’
ডা. সামন্ত লাল সেন।
মেডিভয়েস রিপোর্ট: ওষুধ প্রশাসন অধিদপ্তর নিয়ে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটা এ মুহূর্তে এখানে বলব না।
রোববার (৯ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমি একবার না কয়েকবারই বলেছি ওষুধের দাম যেন না বাড়ে। আমার কথা হচ্ছে, সরকার যে খুচরা মূল্য বেঁধে দিয়েছে এর বাইরে গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলেছি। এটা আমি আরও গুরুত্ব সহকারে দেখব।’
সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। সংলাপের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : স্বাস্থ্যখাত
-
২৬ জুন, ২০২৬
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত
নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা
-
২৫ জুন, ২০২৬
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
-
১৬ মে, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
রেফার করার পরও পদক্ষেপ নেয়নি স্বজনরা
ক্যান্সার রোগীর মৃত্যু: মুগদা মেডিকেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা
রেফার করার পরও পদক্ষেপ নেয়নি স্বজনরা
ক্যান্সার রোগীর মৃত্যু: মুগদা মেডিকেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা
এই বিভাগের সর্বাধিক পঠিত