০৯ জুন, ২০২৪ ০২:২৮ পিএম

ঢামেকে সাংবাদিকদের সঙ্গে যেন বিবাদ না হয়, পরিচালককে স্বাস্থ্যমন্ত্রী

ঢামেকে সাংবাদিকদের সঙ্গে যেন বিবাদ না হয়, পরিচালককে স্বাস্থ্যমন্ত্রী
ডা. সামন্ত লাল সেন।

মেডিভয়েস রিপোর্ট: কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এখন থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা গণমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য দিতে পারবেন না। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামানের এমন নোটিশ জারির পর তাকে ডেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, এ বিষয়ে সাংবাদিকদের সাথে যেন বৈষম্য বা বিবাদ না হয়।

রোববার (৯ জুন) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

নোটিশের বিষয়ে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমি আজ সকালে পরিচালককে ফোন করেছিলাম যে, কেন এ রকম একটি ঘটনা হচ্ছে। আমার কাছে কিছু রং ইনফরমেশন আজ আসছে। পরিচালক আমাকে বললেন, স্যার আপনার সঙ্গে আমি দেখা করবো। তিনি কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিলেন। তিনি আমাকে একটি চিঠি দেখালেন, আমি একটি নোটিশ করেছিলাম যে কথা বলতে হলে পূর্ব অনুমতি ছাড়া...।’

তিনি বলেন, ‘আমি তাকে যেটা বলেছি, দেখেন, সাংবাদিকদের তাদের মতো কাজ করতে বলেন। এখানে যেন কোনো রকম বৈষম্য বা কোনো রকম বিবাদ না হয়। এটা আমি তাকে স্পষ্ট করে বলে দিয়েছি। তবে একটা কথা সত্যি আমি নিজেও ফেস করি। অনেক সময় দেখা যায় আমরা যখন রোগী দেখি...আমার ক্ষেত্রে আমি অনেক সাংবাদিকদের সঙ্গে... এত বড় বড় ম্যাসিভ (বড়) ঘটনা বাংলাদেশ ঘটেছে, নিমতলী থেকে শুরু করে যেগুলো আমি ট্যাকেল করেছি।’

সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। সংলাপের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা মেডিকেল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক