০৭ জুন, ২০২৪ ১০:৪০ এএম

তিন দিনে ১০৬ জনের করোনা শনাক্ত

তিন দিনে ১০৬ জনের করোনা শনাক্ত
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: গতকাল বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৬ জন। এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ৫৩ জন। ওই তিন দিনে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া গেছে।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সোমবার (৩ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৮টা পর্যন্ত মোট ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মোট দুই হাজার ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২১ জন, মঙ্গলবার থেকে বুধবার সর্বোচ্চ ৫২ জন এবং বুধবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৩৩ জনের করোনা শনাক্ত হয়।

তিন দিনে করোনা শনাক্তদের মধ্যে ঢাকা জেলারই (মহানগরসহ) রয়েছেন ৯৮ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের ৭ জন এবং ময়মনসিংহ বিভাগের রয়েছেন একজন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত মোট ২০ লক্ষ ৫০ হাজার ৬৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৯৫ জন। অদ্যাবধি সুস্থ হয়ে ফিরেছেন ২০ লক্ষ ১৭ হাজার ৯৭৪ জন। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৮.৪১ ভাগ। এ ছাড়া মোট নমুনা পরীক্ষায় ১৩.০৬ ভাগের করোনা শনাক্ত করা হয়েছে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক