০২ জুন, ২০২৪ ০৬:২৬ পিএম

ডা. নূরুল হাসানের পরিচয়ে বিএমডিসির রেজিস্ট্র্রেশন, প্রতারক সুভাষের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

ডা. নূরুল হাসানের পরিচয়ে বিএমডিসির রেজিস্ট্র্রেশন, প্রতারক সুভাষের বিরুদ্ধে মামলার প্রস্তুতি
সুভাষ চন্দ্র মোহস্ত।

মেডিভয়েস রিপোর্ট: রংপুর মেডিকেল কলেজের থেকে এমবিবিএস সম্পন্ন করা ডা. মো. নূরুল হাসানের তথ্য ব্যবহার করে জেলার সুভাষ চন্দ্র মোহস্ত নামে এক ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশন নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সুভাষ চন্দ্রের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে দেশের চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থাটি।

বৃহস্পতিবার (২৭ মে) বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘মো. নূরুল হাসান (তাঁর প্রকৃত নাম: সুভাষ চন্দ্র মোহস্ত) গ্রাম, শাহীপাড়া, পোস্ট: রংপুর সদর, উপজেলা, রংপুর সদর, জেলা: রংপুর, তিনি রংপুর মেডিকেল কলেজ থেকে পাসকৃত একই নাম ডা. মো. নূরুল হাসান (বিএমডিসি রেজিস্ট্রেশন নং A-30921, Date: 28.03.2001) এর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস সার্টিফিকেট, রংপুর মেডিকেল কলেজের প্রত্যয়নপত্র ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নশিপ সার্টিফিকেট প্রতারণার আশ্রয় গ্রহণ পূর্বক নিজের নামে তৈরি করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন নং A-75685, Date: 10.02.2016 গ্রহন করেছে, যা প্রমাণিত হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে প্রদত্ত্ব রেজিস্ট্রেশন (রেজিস্ট্রেশন নং-A-75685, Date: 10.02.2016) বাতিল করা হয়েছে এবং তার বিরুদ্ধে ফৌজদারী আইনে মামলা দায়ের করা হবে।’

বিএমডিসি জানিয়েছে, ‘এই প্রসঙ্গে বিএমডিসি আিইন; ২০১০ সনের ৬১ নং আইনের ধারা ২৮ (১) সকলের অবগতির জন্য উদ্ধৃত হইলো- প্রতারণামূলক প্রতিনিধিত্ব বা নিবন্ধনের দন্ড। ১. যদি কোন ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে ইচ্ছাকৃতভাবে নিজেকে একজন স্বীকৃত মেডিকেল চিকিৎসক বা স্বীকৃত ডেন্টাল চিকৎসক হিসাবে এই আইনের অধীনে নিবন্ধন অথবা নিবন্ধন করার উদ্যোগ গ্রহণ অথবা মিথ্যা বা প্রতারণামূলক প্রতিনিধিত্ব প্রকাশ করার চেষ্টা করেন অথবা মৌখিক বা লিখিতভাবে উক্তরুপ ঘোষণা করেন, তাহলে উক্ত ব্যক্তির অনুরুপ কার্য থেকে একটি অপরাধ এবং তার জন্য তিনি ৩ বছরের কারাদন্ড অথবা এক লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডনীয় হবেন।’

‘এমতাবস্থায়, তিনি নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিতে কিংবা চিকিৎসা কার্যক্রম পরিচালক করতে পারবেন না। তিনি যদি চিকিৎসা কার্য চালিয়ে যান, তাহলে আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে সকলকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো’, বলা হয় বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

এসএইচ/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএমডিসি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক