৩১ মে, ২০২৪ ০৩:৫৮ পিএম

নিজের উদ্ভাবিত চিকিৎসায় ক্যান্সার থেকে সেরে উঠলেন চিকিৎসক

নিজের উদ্ভাবিত চিকিৎসায় ক্যান্সার থেকে সেরে উঠলেন চিকিৎসক
অধ্যাপক ডা. রিচার্ড স্কুলিয়ার ও অধ্যাপক ডা. জর্জিনা লং ক্যান্সার চিকিৎসার গবেষণায় পথিকৃত

মেডিভয়েস ডেস্ক: নিজের উদ্ভাবিত পদ্ধতি দিয়ে চিকিৎসা করে ক্যান্সার মুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার এক চিকিৎসক। ব্রেন ক্যান্সারে (গ্লিওব্লাস্টোমা) আক্রান্ত অধ্যাপক ডা. রিচার্ড স্কুলিয়ারকে তার উদ্ভাবিত পদ্ধতি দিয়ে চিকিৎসা করা হয়। 

তিনি নিজেই জানিয়েছেন, চিকিৎসার এক বছর পরও তিনি এখনো ক্যান্সার মুক্ত রয়েছেন। অর্থাৎ মরণঘাতি রোগটি নতুন করে আর তার শরীরে বাসা বাধেনি।

সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত বছর পোল্যান্ডে গিয়ে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক রিচার্ড স্কুলিয়ার। এরপর জানা যায় তিনি গ্রেড-৪ ক্যানসারে আক্রান্ত। এই ক্যান্সারটি গ্লিওব্লাসতোমা নামে পরিচিত। এটি এতটাই মারাত্মক যে, যে ব্যক্তি এই ক্যানসারে আক্রান্ত হন তিনি খুব বেশি হলে এক বছর বা ১২ মাস বাঁচতে পারেন।

৫৭ বছর বয়সী এই চিকিৎসক মেলানোমা (ত্বকের এক ধরনের ক্যান্সার) নিয়ে গবেষণা করেন। এটি এমন ক্যান্সার যেটি শরীরের চামড়ার মাধ্যমে শুরু হয়। এ নিয়ে গবেষণা করে ক্যান্সার চিকিৎসার একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেন তিনি।

নিজেদের উদ্ভাবিত চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা নিয়ে অধ্যাপক রিচার্ড স্কুলিয়ার জানান, সর্বশেষ এমআরআইয়ে দেখা গেছে, ক্যান্সার তার ব্রেনে ফিরে আসেনি।

তিনি বলেন, ‘সত্যি বলতে, এর আগের অন্য যে কোনও স্ক্যান বা পরীক্ষা-নিরীক্ষার চাইতে এবার বেশি নার্ভাস ছিলাম আমি। এখন আমি খুব রোমাঞ্চিত ও আনন্দিত, এর চেয়ে বেশি খুশি হতে পারি না।’

অধ্যাপক রিচার্ড স্কুলিয়ার অস্ট্রেলিয়ার সেরা চিকিৎসকদের অন্যতম। বর্তমানে তিনি মেলানোমা নিয়ে একসঙ্গে কাজ করেছেন তার সহকর্মী অধ্যাপক ডা. জর্জিনা লংয়ের সঙ্গে। তারা দুজনই অস্ট্রেলিয়ার মেলানোমা ইনস্টিটিউটের সহ-পরিচালক হিসেব কাজ করছেন।  মেলানোমা নিয়ে যুগান্তকারী গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি ও তার সহকর্মী, বন্ধু জর্জিনা লং এ বছর অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন।

এই জুটি গত এক দশক ধরে ইমিউনোথেরাপির উপর গবেষণা করছে। এই থেরাপি ক্যান্সার কোষকে আক্রমণের জন্য দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ব্যবহার করে, যা কি না বিশ্বজুড়ে অ্যাডভান্স স্টেজে থাকা মেলানোমা রোগীদের চিকিৎসায় অভাবনীয় পরিবর্তন এনেছে। এদের অর্ধেক এখন সুস্থ হয়েছেন।

মেলানোমার ওপর গবেষণা করে দেখা গেছে, অস্ত্রোপচারের আগে ক্যান্সারের কোষে বিভিন্ন ওষুধ প্রয়োগ করলে ইমিউনথেরাপি ভালো কাজ করে।

অধ্যাপক রিচার্ড স্কুলিয়ার বিশ্বের একমাত্র ব্রেন ক্যান্সার আক্রান্ত হিসেবে অস্ত্রোপচারের আগে ইমিউনথেরাপির চিকিৎসা নিয়েছেন।

অধ্যাপক ডা. রিচার্ড স্কুলিয়ার বিবিসিকে বলেছেন, ‘দীর্ঘদিন ধরে আমি বেশ ভালো অনুভব করছি।’ তিনি আরও বলেন, এখন তিনি প্রতিদিনের ব্যায়ামে আবারও ফিরে এসেছেন। অর্থাৎ প্রায়ই ১৫ কিলোমিটার জগিং করেন তিনি।

অধ্যাপক রিচার্ড স্কুলিয়ার আরও বলেছেন, ‘এটা অবশ্যই প্রমাণ করে না যে আমার ব্রেইন ক্যান্সার ভালো হয়ে গেছে। কিন্তু এটা জেনে ভালো লাগছে যে এটা এখনও ফিরে আসেনি। তাই আমি এখন আরো কিছু সময় পেয়েছি যাতে আমি আমার স্ত্রী কেটি ও তিন সন্তানের সাথে জীবন উপভোগ করতে পারি।’

বিশ্বব্যাপী প্রায় তিন লাখ মানুষ গ্লিওব্লাস্টোমাতে আক্রান্ত বলে ধারণা করা হয়। অধ্যাপক রিচার্ড স্কুলিয়ারের এই পদ্ধতির মাধ্যমে তার আয়ু বাড়বে সঙ্গে চিকিৎসার নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ক্যান্সার
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও