৩০ মে, ২০২৪ ১১:৩৮ এএম

কুমিল্লা মেডিকেলের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক নাজমুল হাছান

কুমিল্লা মেডিকেলের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক নাজমুল হাছান
কুমিল্লা মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লা মেডিকেল কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. নাজমুল হাছান চৌধুরী। গতকাল বুধবার (২৯ মে)  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

বিভাগের পারসোনেল-১ শাখার উপ-সচিব দূর-রে-শাহ্ওয়াজ এতে সই করেছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এতে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ও কুমিল্লা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. নাজমুল হাছান চৌধুরীকে প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ পদে পদায়ন করা হলো।

এতে আরো বলা হয়, পদায়নকৃত কর্মকর্তা আগামী ৬ জুনের মধ্যে কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৯ জুন তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। যোগদানে ব্যর্থ হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া যোগদানপত্র প্রাপ্তির পর প্রতিষ্ঠান প্রধান তাৎক্ষণিকভাবে পার-১ শাখার ই-মেইলে অবহিত করবেন।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, অধ্যাপক ডা. মো. নাজমুল হাছান চৌধুরী স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজে সংযুক্তিতে দায়িত্ব পালন করে আসছিলেন।

►বিজ্ঞপ্তি দেখুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত