১১ মে, ২০২৪ ০৩:৫৬ পিএম
৮৯ সহকারী সার্জন ও ১৬৯ ডেন্টাল সার্জনের যোগদান গৃহীত
ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: ৪১তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৮৯ সহকারী সার্জন ও ১৬৯ সহকারী ডেন্টাল সার্জন যোগদান করেছেন। গত ২৮ এপ্রিল তারা স্ব স্ব পদে যোগদান করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম তাদের যোগদানপত্র গ্রহণ করেছেন।
মন্ত্রণালয়ের চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. মঞ্জুরুল হাফেজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
যোগদানকৃত সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জনদের তালিকা প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ মার্চ প্রকাশিত প্রজ্ঞাপনমূলে ৪১তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত নিম্নবর্ণিত সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জনগণ উল্লিখিত তারিখে স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগের সচিব বরাবরে যোগদান করায় তাদের যোগদানপত্র গৃহীত হয়েছে।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
সন্ত্রাসী হামলায় আহত
চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী
এই বিভাগের সর্বাধিক পঠিত