০৫ মে, ২০২৪ ০৩:২১ পিএম

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মেডিভয়েস রিপোর্ট: সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ এবং কোটার ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সম্প্রতি এ সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। শুক্রবার (৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি চাকরিতে প্রবেশের বয়স সাধারণভাবে ৩৫ ও কোটার ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সম্প্রতি এ সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি।

চিঠিতে শিক্ষামন্ত্রী বলেন, সরকারি, বেসরকারি, আধাসরকারি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিতসহ বিদ্যমান সব ধরনের চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছরকে মানদণ্ড হিসেবে অনুসরণ করে। এ অবস্থায় চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৫ বছর করার দাবির বিষয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে আসছেন।

বিষয়টি উপলব্ধি করে ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের পাতা নম্বর ৩৩ এ শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি অনুচ্ছেদে ‘সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতার নিরিখে যুক্তিসংগত ব্যবস্থা নেওয়া হবে’ উল্লেখ করা হয়েছিল।

আরো বলা হয়েছে, বর্তমান বাস্তবতায় দেশের সব পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৩ বছর আগে ১৯৯১ সালে ২৭ বছর থেকে ৩০ বছরে উন্নীত করা হয়। তখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। বর্তমানে গড় আয়ু বেড়ে ৭৩ বছর বিধায় চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানো যৌক্তিক বলে মনে করেন শিক্ষামন্ত্রী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চাকরি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক