২২ এপ্রিল, ২০২৪ ১০:২৩ এএম

‘শিশুদের ঝুঁকিতে ফেলব না, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে’

‘শিশুদের ঝুঁকিতে ফেলব না, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে’
ডা. সামন্ত লাল সেন।

মেডিভয়েস রিপোর্ট: প্রচণ্ড গরম আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য সারাদেশের হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। রোববার (২১ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সভায় এ নির্দেশনা দেন তিনি।

পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, দাবদাহ চলছে। এখন পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণে আছে। তবে প্রকৃতির ওপর কারও হাত নেই। এখন যাদের হাসপাতালে ভর্তি করার দরকার নেই, তাদের যেন ভর্তি করা না হয়।

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হতে পারে। কারণ, আমরা বাচ্চাদের ঝুঁকির মধ্যে ফেলব না।’

জানা গেছে, উষ্ণতাজনিত অসুস্থতা চিকিৎসার নির্দেশিকা তৈরি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ সোমবার এই নির্দেশিকা ব্যবহারে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেবে অধিদপ্তর। এরপর ২৪ এপ্রিল থেকে সারা দেশের চিকিৎসকদের পর্যায়ক্রমে জুমের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : শিক্ষাপ্রতিষ্ঠান
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক