২০ এপ্রিল, ২০২৪ ০৪:২৬ পিএম

শিশু হাসপাতালে আগুন লাগার ঘটনা অনাকাঙ্ক্ষিত: স্বাস্থ্যমন্ত্রী

শিশু হাসপাতালে আগুন লাগার ঘটনা অনাকাঙ্ক্ষিত: স্বাস্থ্যমন্ত্রী
ডা. সামন্ত লাল সেন।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে (ঢাকা শিশু হাসপাতাল) আগুন লাগার ঘটনা অনাকাঙ্খিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ শনিবার (২০ এপ্রিল) সকালে শিশু হাসপাতাল পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।

ডা. সামন্ত লাল সেন বলেন, আগুন লাগার ঘটনা অনাকাঙ্ক্ষিত, তবে এটা ভালো যে কেউ আহত হয়নি, সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। যতটা দ্রুত সম্ভব ইউনিটটি চালু করা হবে। যেসব হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই, সেগুলো দ্রুত কাটিয়ে উঠতে কাজ করছে সরকার বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আগুন লাগার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ১টা ৪৭ মিনিটে শিশু হাসপাতালে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত প্রথমে দুই ইউনিট ও পরে আরও তিন ইউনিট হাসপাতালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  আরও পড়ুন
কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ
ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর