১৮ এপ্রিল, ২০২৪ ০৫:৫৮ পিএম

সাতক্ষীরার নতুন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম

সাতক্ষীরার নতুন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম
ডা. মো. আব্দুস সালাম।

মেডিভয়েস রিপোর্ট: সাতক্ষীরা জেলার নতুন সিভিল সার্জন হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন খুলনা স্বাস্থ্য বিভাগীয় সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. আব্দুস সালাম। এর আগে তিনি দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্য প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার যুগ্মসচিব মো. মঞ্জুরুল হাফিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ডা. আব্দুল সালামকে নিয়োগ দেওয়া হয়।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. আব্দুস সালামকে তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে, বলা হয় বিজ্ঞপ্তিতে।

ডা. আব্দুস সালামের গ্রামের বাড়ি মাগুরা জেলায়। তিনি রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। এরপর ২০ বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন তিনি। পরে মধুখালী উপজেলা ও শার্শা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে দায়িত্ব পালন করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সাতক্ষীরা
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক