০৯ এপ্রিল, ২০২৪ ০৯:৫১ পিএম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়লো ৫০০০ টাকা, ১ এপ্রিল থেকে কার্যকর

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা  বাড়লো ৫০০০ টাকা, ১ এপ্রিল থেকে কার্যকর
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: ইন্টার্ন চিকিৎসকদের ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২০ হাজার করেছে সরকার। বর্ধিত এ ভাতা চলতি মাসের ১ তারিখ থেকে কার্যকর হবে এবং এ তারিখের পূর্বের বকেয়া ভাতা নির্ধারিত হারে প্রাপ্য হবেন ইন্টার্ন চিকিৎসকরা।

সোমবার (৮ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের বাজেট ১-শাখার সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘উপরি-উক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে ১২৭০১০১-১১১০৫১২-স্বাস্থ্য সেবা বিভাগ-সচিবালয় অংশে ৩৯১১১১১- সাধারণ থোক বরাদ্দ খাতে বরাদ্দকৃত ৯৬,২১,০১,০০০/- টাকার অব্যয়িত অর্থ হতে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীর সংখ্যা বিবেচনায় সর্বশেষ ইন্টার্ণ চিকিৎসকের সংখ্যা ৪৭০০ জন মাসিক ভাতা ৫,০০০/- টাকা বৃদ্ধি করে ২০,০০০/-টাকায় উন্নীতকরণের ফলে অতিরিক্ত ৩১,৮০,০০,০০০/- (একত্রিশ কোটি আশি লক্ষ) টাকা ১২৭০২০১১১০৫১৪- প্রধান কার্যালয়, স্বাস্থ্য অধিদপ্তরের অনুকূলে নিম্নবর্ণিত শর্তে নিদের্শক্রমে বরাদ্দ প্রদান করা হলো।’

শর্তাবলী হলো—

১. এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে;
২. এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে ভবিষ্যতে কোন অনিয়ম উদ্ঘাটিত হলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন;
৩. এ অর্থ ইন্টার্ণ চিকিৎসকদের ভাতা পরিশোধ ব্যতীত অন্য কোন কাজে ব্যয় করা যাবে না;
৪. এ অর্থ চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে সংশ্লিষ্ট খাতে প্রতিফলন করতে হবে;
৫. এ বিষয়ে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সকল আনুষ্ঠানিকতা প্রতিপালনপূর্বক সরকারি আদেশ (জি,ও) জারি করে ০৪ (চার) কপি পৃষ্ঠাংকনের জন্য অর্থ বিভাগে প্রেরণ করতে হবে;
৬. প্রাপ্যতা নিশ্চিত হয়ে ভাতা পরিশোধ করতে হবে; এবং
৭. ০১/০৪/২০১৪ খ্রিঃ তারিখ থেকে এ বর্ধিত হার কার্যকর হবে এবং এ তারিখের পূর্বের বকেয়া ভাতা ইতোপূর্বে নির্ধারিত হারে প্রাপ্য হবেন।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক