০৮ এপ্রিল, ২০২৪ ১১:৩০ এএম

কলেরার প্রাদুর্ভাব থেকে বাঁচার চেষ্টা, ফেরি ডুবে ৯০ জনের মৃত্যু

কলেরার প্রাদুর্ভাব থেকে বাঁচার চেষ্টা, ফেরি ডুবে ৯০ জনের মৃত্যু
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তর উপকূলে একটি ফেরি ডুবে ৯০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির নামপুলা প্রদেশে এ দুর্ঘটনার সময় ফেরিটিতে প্রায় ১৩০ জন আরোহী ছিলেন। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (৭ এপ্রিল) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

নামপুলার প্রাদেশিক মন্ত্রী জেইমি নেতো বলেন, কলেরার প্রকোপ থেকে বাঁচতে এলাকা ছেড়ে অন্যত্র যাচ্ছিলেন ফেরির আরোহীরা। নিহত ব্যক্তিদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সৈকতে মরদেহ সারি করে রাখা হয়েছে। ফেরিটি লুঙ্গা থেকে নামপুলা উপকূল হয়ে মোজাম্বিক দ্বীপে যাচ্ছিল। মোজাম্বিকের নামপুলা প্রদেশে কলেরা বেশ ভালোভাবেই ছড়িয়ে পড়েছে। গত বছরের জানুয়ারি থেকে আফ্রিকার বেশ কয়েকটি দেশে কলেরার প্রকোপ দেখা গেছে।

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, ২৫ বছরের মধ্যে কলেরার সবচেয়ে বাজে পরিস্থিতি দেখা দিয়েছে। গত বছরের অক্টোবরের পর থেকে মোজাম্বিকে ১৩ হাজার ৭০০ মানুষের কলেরা হয়েছে। এ সময় দেশটিতে কলেরায় মারা গেছেন ৩০ জন।

তথ্য সূত্র- বিবিসি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কলেরা
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও