২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৫:৩২ পিএম

বিশ্বব্যাপী কলেরার প্রকোপ বাড়ছে: ডব্লিউএইচও

বিশ্বব্যাপী কলেরার প্রকোপ বাড়ছে: ডব্লিউএইচও
কলেরা ছড়িয়ে পড়ছে এমন দেশের সংখ্যাও ২০২২ সালে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে; ২০২১ সালে ৩৫টি দেশ থেকে বেড়ে গত বছর তা ৪৪টি দেশে পৌঁছেছে।

মেডিভয়েস রিপোর্ট: বিশ্বব্যাপী কলেরার প্রকোপ বাড়ছে বলে সতর্ক করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জাতিসংঘের সংস্থাটি বলেছে, গত বছর রিপোর্ট করা আক্রান্তের সংখ্যা ২০২১ সালে রিপোর্ট করা আক্রান্তের চেয়ে দ্বিগুণেরও বেশি।

কলেরা ছড়িয়ে পড়ছে এমন দেশের সংখ্যাও ২০২২ সালে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে; ২০২১ সালে ৩৫টি দেশ থেকে বেড়ে গত বছর তা ৪৪টি দেশে পৌঁছেছে।

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে, কলেরা একটি প্রাণঘাতী রোগ হতে পারে, যা সাধারণত অনিরাপদ খাবার কিংবা পানির মাধ্যমে ছড়ায়। এছাড়া কলেরা আক্রান্ত মানুষের মল পানিতে মিশে গেলে সেই পানি থেকেও কলেরা ছড়াতে পারে।

দীর্ঘদিন ধরে কলেরার প্রচলিত চিকিৎসায় দুই ডোজ করে টিকা দেয়া হত। তবে, গত বছরের অক্টোবর থেকে, জরুরী ভ্যাকসিন সরবরাহ তত্ত্বাবধানের জন্য নিয়জিত আন্তর্জাতিক সমন্বয়কারী গ্রুপ এক ডোজ করে কলেরার টিকা দেয়া শুরু করেছে।

ডব্লিউএইচও বলেছে, গত বছর কলেরার প্রাদুর্ভাব ছিল ব্যাপক। বিশেষ করে আফগানিস্তান, ক্যামেরুন, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, মালাউই, নাইজেরিয়া, সোমালিয়া এবং সিরিয়া দশ হাজারেরও বেশি সন্দেহজনক এবং কলেরা আক্রান্ত রোগী নিশ্চিত করেছে৷

ডব্লিউএইচও-এর মতে, বিশ্ব বর্তমানে এই বছর কলেরার উত্থানের মধ্য দিয়ে যাচ্ছে, এবং ইতোমধ্যে ২৪টি দেশে এর ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর মধ্যে কিছু কিছু দেশ ভয়াবহ সংকটের মধ্যে রয়েছে।

সূত্র: ভয়েস অব এমেরিকা

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কলেরা
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও