১৭ মার্চ, ২০২৪ ০২:৫২ পিএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বাস্থ্যমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বাস্থ্যমন্ত্রীর শ্রদ্ধা
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মেডিভয়েস রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ রোববার (১৭ মার্চ) ভোর ৬টায় ধানমন্ডির ৩২ নম্বরে এবং সকাল ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর জাতির পিতার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। স্বাস্থ্যমন্ত্রী এসময় স্মৃতিস্তম্ভের সামনে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়েও থাকেন এবং জাতির পিতার আত্মার শান্তি কামনা করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

এসময় তিনি গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানান। তিনি বলেন, ৮০ শতাংশের বেশি দগ্ধ প্রত্যেকেই আশঙ্কাজনক অবস্থায় আছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা এখন পর্যন্ত কাউকেই আশঙ্কার বাইরে রাখছি না। অন্যদের মধ্যে যাদের ৮০ শতাংশের বেশি দগ্ধ তারাও আশঙ্কাজনক অবস্থায় আছেন। আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।

তিনি বলেন, ভর্তিকৃতদের যা যা সেবা লাগে তা আমরা সবাইকেই সমান গুরুত্ব দিয়ে দিচ্ছি। এখানে একজন রোগীরও চিকিৎসার ক্ষেত্রে কোনোরকম ত্রুটি রাখা হচ্ছে না।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহান আরা বানুসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক