১৭ মার্চ, ২০২৪ ০১:৪৭ পিএম

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ শাহ্ আলম

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ শাহ্ আলম
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শাহ্ আলম। এর আগে তিনি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (১২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য এর অনুমোদনক্রমে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট আইন, ২০১৮ এর ১৪ (১) ধারার বিধান অনুযায়ী জনাব মো. শাহ্ আলম, প্রাক্তন অতিরিক্ত সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-কে তার পিআরএল স্থগিতপূর্বক নিম্নবর্ণিত শর্তে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেটের কোষাধ্যক্ষ পদে নিয়োগ করা হলো।

শর্তাবলি:

১. মো. শাহ্ আলমকে তার অবসরোত্তর ছুটি ও তদ্সংশ্লিষ্ট সুবিধাদি বাতিলপূর্বক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেটের কোষাধ্যক্ষ পদে ৪ বছর মেয়াদের জন্য নিয়োগ প্রদান করা হলো। তবে মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে এর পূর্বেই নিয়োগ বাতিল করতে পারবেন।

২. তিনি তার অবসরোত্তর ছুটির অবশিষ্ট মেয়াদ কোষাধ্যক্ষ হিসেবে মেয়াদকাল সম্পন্নের পর ভোগ করবেন।

৩. তিনি তার পিআরএলে গমনের অব্যাবহিত পূর্ব পদের সমপরিমান বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।

৪. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট আিইন, ২০১৮ এর ধারা ১৪ অনুযায়ী তিনি তার দায়িত্ব পালন করবেন।

৫. তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পদসংশ্লিষ্টট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং

৬. এ নিয়োগ আদেশ জারির তারিখ হতে কার্যকর হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক