১৭ মার্চ, ২০২৪ ১২:৩৩ পিএম

কর্মবিরতিতে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা, চলবে ২৩ মার্চ পর্যন্ত

কর্মবিরতিতে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা, চলবে ২৩ মার্চ পর্যন্ত
৯ মাসের বকেয়া ভাতা প্রদানের দাবিতে ৭ দিনের কর্মবিরতির ডাক দিয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা।

মেডিভয়েস রিপোর্ট: নয় মাসের বকেয়া এবং ছয় মাসের বর্ধিত বকেয়া ভাতা প্রদানের দাবিতে কর্মবিরতি পালন করছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের ডাকে গতকাল শনিবার (১৬ মার্চ) শুরু হওয়া এ কর্মবিরতি চলবে ২৩ মার্চ পর্যন্ত।

অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবের হোসেন ও সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের ৯ মাসের ভাতা বকেয়া, সাথে প্রাইভেট প্রতিষ্ঠানের নন-রেসিডেন্ট ডাক্তারদের ভাতা বন্ধ এবং প্রাইভেট রেসিডেন্ট ডাক্তারদের বকেয়া ৩০ হাজার টাকা পরিশোধের ব্যাপারে বিসিপিএস ও বিএসএমএমইউর সাথে কয়েক দফায় আলোচনার প্রেক্ষিতে কোন সুরাহা না হওয়ায় সকলের মতামতের ভিত্তিতে আজ হতে পরবর্তী ৭ দিন (১৬ মার্চ থেকে ২৩ মার্চ) পর্যন্ত দেশের সকল প্রাইভেট প্রোস্ট গ্রাজুয়েট ট্রেইনি ডাক্তারদের কর্মবিরতির ঘোষণা দেওয়া হচ্ছে এবং আমাদের দাবি পূরণের ভিত্তিতে কর্মবিরতির পরে আমাদের পরবর্তী পদক্ষেপ জানানো হবে।

ট্রেইনি চিকিৎসকদের দাবিসমূহ:

১. বিসিপিএস ট্রেইনি ডাক্তাদের বকেয়া ভাতা ৭ দিনের মধ্যে পরিশোধ।

২. প্রাইভেট নন-রেসিডেন্ট ডাক্তারদের ভাতা পুনরায় চালু করা এবং নিয়মিতকরণ।

৩. প্রাইভেট রেসিডেন্ট ডাক্তারদের বকেয়া ভাতা পরিশোধ।

৪. স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক, বিএমএ, স্বাচিপ এবং স্বাস্থ্যখাতের উর্ধ্বতন সম্মানিত ব্যক্তিদের প্রতিশ্রুতি মোতাবেক ভাতা ২৫ হাজার থেকে আরেক দফা বৃদ্ধিকরণ।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক