চলে গেলেন অধ্যাপক ডা. মো. ফজলুল হক
মেডিভয়েস রিপোর্ট: না ফেরার দেশে চলে গেলেন ঢাকা ডেন্টাল কলেজের (ডি-১০) অধ্যাপক ডা. মো. ফজলুল হক। স্থানীয় সময় সোমবার (২৬ ফেব্রুয়ারি) ইংল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মেডিভয়েসকে এমন তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক ফজলুল হক ৩৪ বছর আগে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। এর পর থেকে সেখানেই অবস্থান করছিলেন তিনি।
যুক্তরাজ্যে ওরাল সার্জারিতে এমএস সম্পন্ন করার পর পিএইচডি করেন অধ্যাপক ডা. ফজলুল হক।
মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এই ওরাল সার্জনের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।
এএনএম/
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬