এমবিবিএস ভর্তি পরীক্ষা: জাতীয় মেধায় দ্বিতীয় ত্বোহা
মেডিভয়েস রিপোর্ট: ২০২৩-২৪ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে জাতীয় মেধায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন তাজওয়ার হাসনাত ত্বোহা। তিনি রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থী।
আজ রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের (পুরাতন) সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানান।
তাজওয়ার হাসনাত ত্বোহা সিলেট বোর্ড থেকে এসএসসি ও ঢাকা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিজ্ঞান বিভাগ থেকে দুই পরীক্ষায় তিনি জিপিএ-৫ পেয়েছেন। তার বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে।
এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় ছেলেদের পাসের হার ৪০.৯৮% (২০ হাজার ৪৫৭) এবং মেয়েদের পাসের হার ৫৯.০২% (২৯ হাজার ৪৬৬)।
মেডিকেলে সুযোগপ্রাপ্তদের মধ্যে মেয়েরা এগিয়ে। সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত মেয়েদের সংখ্যা ৩ হাজার ৬৮ জন (৫৬.৫৪ শতাংশ)। ছেলের সংখ্যা ২ হাজার ৩১২ জন (৪৩. ২৬ শতাংশ)।
সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০ টি আসনের নির্বাচিত পরীক্ষার্থীদের মধ্যে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ৪ হাজার ৩৪৭ জন এবং গত বছর অর্থাৎ ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ১হাজার ৩ জন। ২০২২- ২০২৩ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ইউনিটে ভর্তিরত শিক্ষার্থীদের মধ্যে এবছর ভর্তি পরীক্ষায় সফল শিক্ষার্থীর সংখ্যা ৩০ জন।
মেধা কোটার ৫ হাজার ৭২টি আসনের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ২ হাজার ১৯৪ জন (৪৩.২৬%) এবং মহিলা প্রার্থীর সংখ্যা ২ হাজার ৮৭৮ জন (৫৬.৭৪%)। মুক্তিযোদ্ধা কোটায় মোট আসন সংখ্যার ৫% হিসাবে ২৬৯ জন শিক্ষার্থী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠিদের জন্য সংরক্ষিত কোটায় ৩৯ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ জামাল ও অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান ও সাবেক সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ প্রমুখ।
এর আগে গতকাল শুক্রবার (৯ ফেব্রয়ারি) সকাল ১০টায় নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সারাদেশে একযোগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয়, চলে বেলা ১১টা পর্যন্ত। সারাদেশের ১৯ কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে মেধাযুদ্ধে বসেন এক লাখ চার হাজার ৩৭৪ শিক্ষার্থী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গতবারের চেয়ে এবার সরকারি মেডিকেল কলেজে এক হাজার ৩০টি আসন বাড়ানো হলেও আবেদন কিছু কম পড়েছে।
অধিদপ্তর জানিয়েছে, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ সেশনে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। সে হিসাবে আসনপ্রতি লড়বে প্রায় ১৯ জন পরীক্ষার্থী। আর বেসরকারি মেডিকেলে আসন রয়েছে ছয় হাজার ১৬৮টি। সব মিলিয়ে ১১ হাজার ৫৪৮টি আসনের জন্য ভর্তিযুদ্ধে লিপ্ত হবে শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আসনপ্রতি পরীক্ষায় বসেন প্রায় নয়জন।
-
২২ জানুয়ারী, ২০২৫
জাতীয় মেধায় দ্বিতীয়
ক্যান্সারে বাবার মৃত্যু ও মায়ের ইচ্ছাতে মেডিকেলে সানজিদ সিরাজ
-
১৯ জানুয়ারী, ২০২৫
-
১১ ফেব্রুয়ারী, ২০২৪
-
১২ মার্চ, ২০২৩
-
০৬ এপ্রিল, ২০২২
-
০৭ এপ্রিল, ২০২১
-
০৭ এপ্রিল, ২০২১