০৫ ফেব্রুয়ারী, ২০২৪ ০৪:৪৬ পিএম

ডিপ্লোমা কোর্সের ওরাল, ক্লিনিক্যাল, প্রাক্টিক্যাল ও ওএসপিই পরীক্ষা শুরু ১৮ ফেব্রুয়ারি

ডিপ্লোমা কোর্সের ওরাল, ক্লিনিক্যাল, প্রাক্টিক্যাল ও ওএসপিই পরীক্ষা শুরু ১৮ ফেব্রুয়ারি
বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো.আশিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সকল ডিপ্লোমা কোর্সে (নতুন পাঠ্যক্রম) জানুয়ারি ২০২৪ সেশনের ওরাল, প্রাক্টিক্যাল, ক্লিনিক্যাল ও ওএসপিই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো.আশিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বিএসএমএমইউর সকল ডিপ্লোমা কোর্সের জানুয়ারি ২০২৪ সেশনের ওরাল, প্রাক্টিক্যাল, ক্লিনিক্যাল ও ওএসপিই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হলো। এ পরীক্ষাগুলো আগামী ১৮ ফ্রেরুয়ারি থেকে শুরু হবে। সবগুলো পরীক্ষা বিএসএমএমইউ ক্যাম্পাসে অুনষ্ঠিত হবে।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিকস, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স ও ডেন্টাল অনুষদের ডিন, বিএসএমএমইউর রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত