ফাইনালসহ ঢাবির ৩ প্রফের ফলাফল শিগগিরই
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর প্রথম, দ্বিতীয় ও চূড়ান্ত পেশাগত পরীক্ষার ফলাফল চলতি মাসের ১০-১৫ তারিখের মধ্যেই প্রকাশ করা হবে।
আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাবি মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘অধিকাংশ বিষয়ের ফলাফল আমরা হাতে পেয়েছি। আশা করা যায় ফেব্রুয়ারি মাসের ১০-১৫ তারিখের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা সম্ভব হবে।’
এর আগে, নভেম্বর ২০২৩ এর প্রথম প্রফেশনাল পরীক্ষা ২ নভেম্বর শুরু হয়ে চলে ১৪ নভেম্বর পর্যন্ত। নভেম্বর ২০২৩ এর দ্বিতীয় প্রফের মৌখিক ও প্রায়োগিক পরীক্ষা ১৩ নভেম্বর থেকে শুরু হয়ে শেষ হয় ১৬ নভেম্বর। নভেম্বর ২০২৩ এর তৃতীয় প্রফের মৌখিক ও প্রায়োগিক পরীক্ষা ১৩ ডিসেম্বর শুরু হয়ে চলে ২০ ডিসেম্বর পর্যন্ত; নভেম্বর ২০২৩ এর চূড়ান্ত প্রফের লিখিত পরীক্ষা ২ নভেম্বর শুরু হয়ে চলে ১৪ নভেম্বর পর্যন্ত।
প্রত্যেক মেডিকেল কলেজের নিজ নিজ পরীক্ষা কেন্দ্র এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর বরিশালের বেসরকারি সাউথ অ্যাপেলো মেডিকেল কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হয় শের-ই বাংলা মেডিকেল কলেজ কেন্দ্রে। প্রতি দিন সকাল দশটায় পরীক্ষা শুরু হয়ে, চলে দুপুর একটা পর্যন্ত।
-
১৬ মে, ২০২৬
-
১৭ মার্চ, ২০২৬
মেডিভয়েসকে ঢাবির দ্বিতীয় প্রফে প্রথম সুদীপ্ত
সহপাঠীদের সঙ্গে দলগত অধ্যয়ন পরীক্ষায় এগিয়ে দেয়
-
০৮ মার্চ, ২০২৬
-
০৪ মার্চ, ২০২৬
-
২০ ফেব্রুয়ারী, ২০২৬
-
০১ জানুয়ারী, ২০২৬
-
২১ ডিসেম্বর, ২০২৫
-
০১ ডিসেম্বর, ২০২৫
-
২৩ নভেম্বর, ২০২৫