০২ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:০১ এএম

স্বাস্থ্য ক্যাডারে মেধা-যোগ্যতা অনুযায়ী পদোন্নতি, লাগবে না আবেদন

স্বাস্থ্য ক্যাডারে মেধা-যোগ্যতা অনুযায়ী পদোন্নতি, লাগবে না আবেদন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতির জন্য এখন থেকে আবেদন করতে হবে না। এইচআরএম হালনাগাদপূর্বক বিসিএস ব্যাচ, মেধা ও যোগ্যতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতি পেয়ে যাবেন তাঁরা।

গত ৩১ জানুয়ারি স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাগণের নিকট থেকে আবেদন গ্রহণ না করে Human Resource Information System (HRIS) হালনাগাদপূর্বক বিসিএস ব্যাচ, মেধাক্রম ও অন্যান্য যোগ্যতা অনুসারে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত তালিকা মোতাবেক পদোন্নতি প্রদানের সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়েছে।’

‘এমতাবস্থায়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাগণের পদোন্নতি প্রদানের লক্ষ্যে Human Resource Information System (HRIS) হালনাগাদপূর্বক বিসিএস ব্যাচ, মেধাক্রম ও অন্যান্য যোগ্যতা অনুসারে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত তালিকা স্বাস্থ্য সেবা বিভাগে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো’—যোগ করা হয় বিজ্ঞপ্তিতে। 

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত