ঢাকা ডেন্টালে স্পোর্টস অ্যান্ড কালচারাল সপ্তাহ শুরু
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা ডেন্টাল কলেজে স্পোর্টস অ্যান্ড কালচারাল সপ্তাহ-২০২৪ শুরু হয়েছে। আজ রোববার (২১ জানুয়ারি) এ আয়োজনের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ূন কবীর বুলবুল।
বেলুন উড়ানো, কেক কাটা এবং মিষ্টান্ন বিতরণের মধ্য দিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতার পর্দা নামবে আগামী ২৬ জানুয়ারি।
স্পোর্টস ও কালচারাল দুটি অংশে বিভক্ত এই প্রতিযোগিতায় স্পোর্টসের মধ্যে রয়েছে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা, ক্যারম, কার্ড, ডার্ট ও লুডু। কালচারালের মধ্যে রয়েছে আবৃত্তি, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা, নৃত্য, সংগীত ও নাটিকা ইত্যাদি।
ঢাকা ডেন্টাল কলেজের চিকিৎসক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সব মিলিয়ে প্রায় ৩০০-৩৫০ জনের মতো প্রতিযোগী এতে অংশগ্রহণ করবেন। বিভিন্ন ধাপে পর্যায়ক্রমে বাছাইপর্বের মাধ্যমে রাউন্ড অফ ১৬ এ উত্তীর্ণ প্রতিযোগীরা আজ খেলায় অংশগ্রহণ করেন।
এ বিষয়ে অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল বলেন, ‘আমরা আমাদের প্রতিষ্ঠানকে ঢেলে সাজিয়েছি, ফলে আমরা একাডেমিকভাবে অনেক উন্নতি করেছি, এবার ফাইনাল প্রফে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ১০ জন সেরা শিক্ষার্থীর মধ্যে আমাদের কলেজের রয়েছে ৭ জন। এক্সট্রা একাডেমিক কর্মকাণ্ড ও শিক্ষার্থী-শিক্ষকদের মধ্যে সম্পর্কের মেলবন্ধন রচনা করার ক্ষেত্রে অনুসঙ্গ হিসেবে কাজ করবে।’
এসএস/এএনএম
-
১৫ জুন, ২০২৬
-
২৪ ডিসেম্বর, ২০২৫
-
২৮ অক্টোবর, ২০২৪
-
০১ অক্টোবর, ২০২৪
-
০১ অক্টোবর, ২০২৪
-
২৯ সেপ্টেম্বর, ২০২৪