১৬ জানুয়ারী, ২০২৪ ০৫:৩৫ পিএম

অঙ্গ প্রতিস্থাপন আইন সংশোধনের আহ্বান বিএসএমএমইউ ভিসির

অঙ্গ প্রতিস্থাপন আইন সংশোধনের আহ্বান বিএসএমএমইউ ভিসির
বিএসএমএমইউ হেপাটোলোজি এ্যালামনাই এসোসিয়েশন ও ইন্দিরা গান্ধী কালচার সেন্টার যৌথ পিঠা উৎসবে বক্তব্য রাখছেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। ছবি: মো. আরিফ খান

মেডিভয়েস রিপোর্ট: ট্রান্সপ্লান্ট  বা অঙ্গ প্রতিস্থাপন আইন সংশোধনের আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় (১৬ জানুয়ারি) সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স কক্ষে বিএসএমএমইউ হেপাটোলোজি এ্যালামনাই এসোসিয়েশন ও ইন্দিরা গান্ধী কালচার সেন্টার যৌথ পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ আরও বলেন, আইনি জটিলতার কারণে দেশের রোগীরা ভারতে গিয়ে ভুয়া কাগজপত্র বানিয়ে ট্রান্সপ্লান্ট করে আসছেন। অঙ্গ প্রতিস্থাপন আইন সহজ করা হলে দেশের মানুষের চিকিৎসার ব্যয়ভার কমার পাশাপাশি চিকিৎসা সেবা সহজতর হবে।  

এ সময় কাজের গতি বাড়ানোতে দক্ষ দনবল দরকার বলে জানান বিএসএমএমইউ ভিসি।

'নতুন বছরে আলোটুকু, ভালোটুকু দাও' শীর্ষক এই উৎসবে উদ্বোধন করেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে দেশের রোগীরা দেশেই বিশ্বমানের চিকিৎসা সেবা পায় তা সুনিশ্চিত করতে হবে। সুপার স্পেশালাইজড হাসপাতালে আমরা অবসরপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের কাজ করার সুযোগ সৃষ্টি করেছি। আমরা এখানে এ পর্যন্ত ২০ কিডনি প্রতিস্থাপন করেছি। এখানে কিডনি প্রতিস্থাপন করতে মাত্র ৩ লক্ষ টাকা খরচ । দেশের বাইরে এর খরচ ২০ লক্ষ টাকা। আমরা ইতোমধ্যে সফলভাবে লিভার প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছি। আমাদের এখানে লিভার প্রতিস্থাপন করতে খরচ হয়েছে ২০ লক্ষ টাকা। যেটি পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতিস্থাপন করতে খরচ হয় এক কোটি টাকা। আমার সফলভাবে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট করতে সক্ষম হয়েছি।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের হেপাটোলোজি এলামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মামুন আল মাহাতাব স্বপ্নীল। বিশেষ অতিথি হিসেবে সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, এসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ'র সভাপতি অধ্যাপক ডা. সেলিমুর রহমান, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আহ্বায়ক সৌম্যব্রত দাস, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ভারতীয় হাই কমিশন, ঢাকার মৃন্ময় চক্রবর্তী এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  মো. জাকির হোসেন  বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজিত পরিবেশিত হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক