২০ ডিসেম্বর, ২০২৩ ১১:০২ এএম

মেডিকেল টেকনোলজিস্টসহ স্বাস্থ্য অধিদপ্তরে ২৩ পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ

মেডিকেল টেকনোলজিস্টসহ স্বাস্থ্য অধিদপ্তরে ২৩ পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল টেকনোলজিস্টসহ স্বাস্থ্য অধিদপ্তরে ২৩ পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়েছে।

এতে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পদে ৬৩১ জন, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) পদে ৮০ জন, সফটওয়্যার লেভলপার ৪ জন, টিবি ল্যাব ও ইনফেকশন কন্ট্রোল এক্সপার্ট ৪ জন, লজিস্টিক অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট এক্সপার্ট ৫ জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিনান্স) পদে ৬ জন, বিভাগীয় এক্সপার্ট পদে ৭ জন, মাইক্রোবায়োলজিস্ট পদে ৫ জন, সার্ভিলেন্স মেডিকেল অফিসার (এসএমও) টিবি পদে ১৫ জন, ফাইনান্স অফিসার ৫ জন, প্রকিউরমেন্ট ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (পিএসএম) অফিসার পদে ১১ জন, এমআইএস অফিসার ২৪ জন, প্রোগ্রাম অর্গানাইজার ১৩ জন, ল্যাব অ্যাটেনডেন্ট/অ্যাসিস্ট্যান্ট ১০ জন, ড্রাইভার ১৭ জন, ক্লিনার ১১ জন, কাউন্সিলর ১৩ জন, অ্যাকাউনটেন্ট ৬ জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রিজন ইন্টারভেনশন) ৫ জন, মেডিকেল টেকনোলজিস্ট-ল্যাব (প্রিজন ইন্টারভেনশন) ১১ জন, মেডিকেল অফিসার (ন্যাশনাল এইডস/এসটিডি কন্ট্রোল) ৫ জন, ম্যানেজার ফিনান্স ৫ জন, অ্যাস্টিস্ট্যান্ট ম্যানেজার-এডমিন এন্ড এইচআর পদে ৬ জন উত্তীর্ণ হয়েছেন।

আগামীকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ও ২২ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সে (বিসিপিএস) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

►উত্তীর্ণদের তালিকা

এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত