১৫ ডিসেম্বর, ২০২৩ ০৫:৫৮ পিএম

৫ চিকিৎসক পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার

৫ চিকিৎসক পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
প্রতিকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: প্রতি বছরের মতো এবারও ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সেরা করদাতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এরমধ্যে রয়েছেন ৫ চিকিৎসক।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা-২ (কর) এর সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সেরা করদাতা পাঁচ চিকিৎসক হলেন- ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমইউ) কোলোরেক্টাল সার্জারি বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. একেএম ফজলুল হক, বিশিষ্ট ইন্টারভেনশান কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান, বিএসএমইউর সাবেক ভাইস-চ্যান্সেলর ও বিশিষ্ট নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ও ডা. লুৎফুল লতিফ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২০-২০২১ অর্থবছরে ট্যাক্স কার্ডের জন্য ব্যক্তি শ্রেণিতে ৭৬ জন, কোম্পানি ক্যাটাগরিতে ৫৪ ও অন্যান্য ক্যাটাগরিতে ১১ করদাতাকে মনোনীত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক