০৫ ডিসেম্বর, ২০২৩ ১০:২০ এএম

ঢাবি ভর্তি পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি

ঢাবি ভর্তি পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। আর মার্চে হতে পারে গুচ্ছপদ্ধতির ভর্তি পরীক্ষা। আর ১৫ ডিসেম্বর সিন্ডিকেট সভায় বুয়েটের ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ২৬ নভেম্বর এইচএসসি পরীক্ষার ফল বেরিয়েছে। এতে পাস করেছে ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ শিক্ষার্থী, জিপিএ-ফাইভ পেয়েছে ৯২ হাজার ৫৯৫ জন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্য অনুযায়ী, এবারও ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। মার্চে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর গণমাধ্যমকে বলেন, আগামী বছরের জুলাই-আগস্টের দিকে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে।

এবারও আলাদা ভর্তি পরীক্ষা নেবে ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এর মধ্যে বুয়েটের পরীক্ষার বিষয়ে এ মাসেই বসছে বৈঠক।

বুয়েট ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। সঠিক সময়ে তা জানিয়ে দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি ও বিজ্ঞান অনুষদের পরীক্ষা হবে ২৪ ফেব্রুয়ারি। এ ছাড়া ১ মার্চ বাণিজ্য এবং ২ মার্চ চারুকলা অনুষদের পরীক্ষা হবে। ঢাকাসহ আট বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।

তবে এবার উচ্চশিক্ষায় আসনের কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছে ইউজিসি।

ঢাবি উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল গণমাধ্যমকে জানান, আগের পদ্ধতিতেই অর্থাৎ পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে যে বিকেন্দ্রীকরণ করা হয়েছে, সে অনুযায়ীই পরীক্ষা নেওয়া হবে।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত