০৩ ডিসেম্বর, ২০২৩ ০৬:০৭ পিএম

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৭৪২

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৭৪২
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৬৩২ জনের মৃত্যু হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪২ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৬৩২ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৯৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮৫৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩ লাখ ১৩ হাজার ৭০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৮ হাজার ২৬৯ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৫ হাজার ৪৩৭ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৯ হাজার ১০৪ জন। ঢাকায় ১ লাখ ৬ হাজার ৪৭০ এবং ঢাকার বাইরে ২ লাখ ২ হাজার ৬৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক