০৩ ডিসেম্বর, ২০২৩ ০৪:০২ পিএম

৩২তম বিশ্ব প্রতিবন্ধী দিবস আজ

৩২তম বিশ্ব প্রতিবন্ধী দিবস আজ
দেশে এ বছর ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হচ্ছে।

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব প্রতিবন্ধী দিবস আজ রোববার (৩ ডিসেম্বর)। বিশ্ব জুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে উদযাপন হতে যাচ্ছে ৩২তম বিশ্ব প্রতিবন্ধী দিবস।

দেশে এ বছর ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হচ্ছে। এ বছর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন’।

প্রতিবন্ধী মানুষদের অন্যদের তুলনায় কিছুটা বেশি যত্নের প্রয়োজন পড়ে। তাঁরা আমাদের সমাজের এক গুরুত্বপূর্ণ অংশ। অথচ তাঁদের নিয়ে অনেকেরই বেশ কিছু ভ্রান্ত ধারণা থাকে। সেই ভ্রান্ত ধারণা কাটাতেই তাঁদের জন্য একটি বিশেষ দিন উদযাপন করা হয়।

প্রতিবন্ধী মানুষের রয়েছে নানা রকম প্রকারভেদ। শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টিপ্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বাকপ্রতিবন্ধী, বুদ্ধিপ্রতিবন্ধী, এমনকি বহুমাত্রিক প্রতিবন্ধকতার শিকার হয়ে বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি বা সামাজিক অবস্থান অনুযায়ী এই মানুষগুলো নানা সমস্যায় জর্জরিত হয়ে জীবনযুদ্ধে সম্মুখযোদ্ধা হিসেবে জীবনকে পরিচালনা করছে।

সমাজসেবা অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী নারী, পুরুষ, হিজড়াসহ বাংলাদেশে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির সংখ্যা ৩০ লাখ। বর্তমানে তাদের মধ্যে ২৩ লাখ ৮৫০ টাকা করে ভাতা পান। তবে নতুন বাজেটে ভাতা বাড়ানো না হলেও উপকারভোগী বাড়িয়ে ২৯ লাখকে ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

প্রতিবন্ধী নাগরিকের সমাজে অন্যসব নাগরিকের মতো সমান অধিকার ও মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার একটি মানবাধিকার, যা সংবিধান স্বীকৃত। তাদের প্রতি সব বৈষম্য দূরীকরণে সিআরপিডির বাস্তবায়ন জরুরি। এ ব্যাপারে সমাজ, রাষ্ট্র ও জনগণের সহযোগিতার হাত সম্প্রসারণ প্রয়োজন। উন্নয়নের মূলস্রোতে এই বিশাল জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা গেলে তারা জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারবেন।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক