৩০ নভেম্বর, ২০২৩ ০১:৫০ পিএম

চমেক হাসপাতালে নারী দালাল আটক

চমেক হাসপাতালে নারী দালাল আটক
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে রিতা চৌধুরী (৫৫) নামে এক নারী দালাল আটক করেছে পুলিশ।  আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে প্রশাসনিক ভবনের নিচতলা থেকে তাকে আটক করা হয়।

রিতা চৌধুরীর গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে। তার স্বামীর নাম সুভাষ চৌধুরী। বর্তমানে রিতা নগরের পাঁচলাইশ থানার বাদুরতলা বড় গ্যারেজ এলাকায় থাকেন।

পুলিশ জানিয়েছে, আটক নারী বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা এবং নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ নানা কার্যক্রমে জড়িত।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক গণমাধ্যমে বলেন, হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে রিতা চৌধুরী নামে এক দালালকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। হাসপাতালে দালাল আটক অভিযান অব্যাহত থাকবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক