৩০ নভেম্বর, ২০২৩ ১০:৪৮ এএম

অজ্ঞতায় নিয়ন্ত্রণে আসছে না উচ্চ রক্তচাপ

অজ্ঞতায় নিয়ন্ত্রণে আসছে না উচ্চ রক্তচাপ
বক্তারা বলেন, সব বয়সভেদেই উচ্চ রক্তচাপ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এতে করে রোগীদের চিকিৎসায় সরকার ও ব্যক্তির খরচ বেড়েই চলেছে। এমতাবস্থায় উচ্চ রক্তচাপ সম্পর্কে সর্বত্র সচেতনতা আরও বাড়াতে হবে।

মেডিভয়েস ডেস্ক: সাধারণ মানুষের অসচেতনতা ও অজ্ঞতার কারণে কাঙ্ক্ষিত মাত্রায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসছে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ফলে ডায়াবেটিস, স্ট্রোক, কিডনি ও হৃদরোগসহ নানান রোগের বৃদ্ধি ও ঝুঁকি দুটোই বেড়ে যাচ্ছে।

বুধবার (২৯ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিস কন্ট্রোল প্রোগ্রামের (এনসিডিসি) উদ্যোগে হাইপারটেনশন (উচ্চ রক্তচাপ) বিষয়ক জাতীয় গাইডলাইনের দ্বিতীয় সংস্করণের উন্মোচন অনুষ্ঠানে তারা এ কথা বলেন।

বক্তারা বলেন, সব বয়সভেদেই উচ্চ রক্তচাপ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এতে করে রোগীদের চিকিৎসায় সরকার ও ব্যক্তির খরচ বেড়েই চলেছে। এমতাবস্থায় উচ্চ রক্তচাপ সম্পর্কে সর্বত্র সচেতনতা আরও বাড়াতে হবে। একইসঙ্গে উচ্চ রক্তচাপ আরও নিয়ন্ত্রণের লক্ষ্যে গবেষণাভিত্তিক কার্যক্রমের বিস্তৃতি ঘটাতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, নতুন গাইডলাইনে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের লক্ষ্যে অনেক ধরনের তথ্য রয়েছে। এই তথ্য সর্বত্র ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটু মিয়া, জাইকার সিনিয়র রিপ্রেজেনটেটিভ তাকাশি কোমোরি, কিডনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. হারুন উর রশিদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আওয়াল রিজভী ও স্বাস্থ্য অধিদপ্তরের (এনসিডিসি) লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমীন।

অনুষ্ঠানে সদ্য প্রকাশিত গাইডলাইনের (দ্বিতীয় সংস্করণ) বিভিন্ন অধ্যায়ের ওপর আলোচনা করেন অধ্যাপক সোহেল রেজা চৌধুরী, অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী, অধ্যাপক এসএম মোস্তফা জামান, অধ্যাপক ফজিলাতুন্নেছা মালিক, অধ্যাপক এমএস জহিরুল হক, অধ্যাপক ইন্দ্রজিত প্রসাদ, অধ্যাপক শিরিণ আফরোজ ও ডা. সাব্বির হায়দার।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক