২৫ নভেম্বর, ২০২৩ ০১:৩৫ পিএম

মিরসরাইয়ে লরির ধাক্কায় ৩ শ্রমিকের মৃত্যু

মিরসরাইয়ে লরির ধাক্কায় ৩ শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়্যারলেস বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনার সুজানগর থানার সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে মো. আলমগীর হোসেন (৪৫), একই থানার রায়পুর এলাকার মালেক ব্যাপারীর ছেলে মো. শফিকুল ইসলাম (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার আন্দিদিল এলাকার হুমায়ন কবিরের ছেলে মাসুদ মিয়া (৩৫)। নিহত সবাই কর্ণফুলী গ্যাসলাইনের কাজের শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির লরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় একজনকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানেই মারা যান তিনি। দুর্ঘটনায় আরও এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লরিটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। লরির ধাক্কায় নিহত তিনজনের লাশ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক