বিভিন্ন মেয়াদে ১৫৫ চিকিৎসকের প্রেষণ মঞ্জুর
মেডিভয়েস রিপোর্ট: উচ্চতর বিভিন্ন কোর্সে অধ্যয়নের জন্য ১৫৫ জন চিকিৎসকের প্রেষণ মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (২০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত আলাদা প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
এর মধ্যে ১৯ নভেম্বর স্বাস্থ্য শিক্ষা বিভাগের উপসচিব উম্মে কুলসুম স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে যথাক্রমে ৪৩ ও ৮১ জনের প্রেষণ মঞ্জুরের কথা জানানো হয়। এ ছাড়া গত ২০ নভেম্বর একই বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৩১ জনের প্রেষণ মঞ্জুর করা হয়।
এসব প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘প্রেষণকালে সংশ্লিষ্ট চিকিৎসগণ চিকিৎসা সেবা অব্যাহত রাখবেন। প্রেষণকালীন তাঁদের স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ করা হবে। এ সময়ের জন্য তাঁরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে বেতন-ভাতাদি গ্রহণ করবেন।’
‘তাঁরা স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসে বিধি মোতাবেক মুভইন ও মুভআউট হবেন’, উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
এতে আও বলা হয়েছে, আবেদনকারীর আবেদনে উল্লিখিত কোনো তথ্য ‘দেশের অভ্যন্তরে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা ও তদুদ্দেশ্যে প্রশিক্ষণ সম্পর্কিত প্রেষণ নীতিমালা-২০২২ (সংশোধিত) অনুযায়ী ভুল/মিথ্যা প্রমাণিত হলে প্রেষণাদেশ বাতিল করা হবে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণের কাছে পাঠানো হয়েছে।
-
১৮ জুলাই, ২০২৫
-
০৭ জুলাই, ২০২৫
-
০৭ জুলাই, ২০২৫
-
২১ নভেম্বর, ২০২৩
-
০৫ এপ্রিল, ২০২৩
-
০৭ নভেম্বর, ২০২২
-
২৭ অক্টোবর, ২০২২
-
২৫ অক্টোবর, ২০২২
-
০৩ অগাস্ট, ২০২২
-
০১ অগাস্ট, ২০২২